অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৩৪  
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হ্যাকড হওয়া ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) টি পূণরুদ্ধার হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এটি সচল হয়েছে। এর আগে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক বার্তায় হ্যাকড হওয়ার এ তথ্য জানিয়েছেন। বার্তায় ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই আইডি থেকে যদি কোন অনাকাঙ্খিত পোস্ট, রিকোয়েষ্ট বা বার্তা কারো কাছে যায় বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে এবং অনাকাংঙ্খিত এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করা হচ্ছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, দ্রুতই সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। তবে সন্ধ্যা সাড়ে ছয়টায় অর্থমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করা হয়েছে।